ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত
দি নিউজ লায়ন ; শুক্রবার ভোরেভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তর-পূর্ব ভারত। তীব্রতা কম হলেও অসম, মেঘালয়, মণিপুরে ভূমিকম্পের রেশ ছিল ভালই। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুযায়ী রিখটার স্কেলে ৪.১ ছিল ভূমিকম্পের তীব্রতা। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল ২২ কিলোমিটার গভীরে।
এনসিএসর বিবৃতি অনুসারে, ভূমিকম্পটির এপিসেন্টার ছিল ১০ কিলোমিটার গভীর। সকাল ১০টায় ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা এলাকা। কেন্দ্রস্থলটি মাইরাংয়ের দক্ষিণ-পূর্বে ৩৯ কিলোমিটার গভীরে। মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড়গুলিতেও রিখটার স্কেলে ২.৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
এনসিএস জানিয়েছে, ভোর ৪.২০ মিনিটে দশ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল নংপোহ থেকে ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

Post a Comment